খাগড়াছড়ি জেলা বিএনপির সাংগঠনিক সভায় বেগম খালেদা জিয়ার সুস্থতায় দোয়া প্রার্থনা
ছোটন বিশ্বাস, খাগড়াছড়ি প্রতিনিধি।। “শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের লক্ষ্যে ধানের শীষে ভোট দিন” এই শ্লোগানকে সামনে রেখে আসন্ন নির্বাচন উপলক্ষ্যে খাগড়াছড়ি জেলা বিএনপির সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দদের নিয়ে সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেলে খাগড়াছড়ি পৌর টাউন হলে খাগড়াছড়ি জেলা বিএনপির আয়োজনে সাংগঠনিক সভায় খাগড়াছড়ি জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আবছার এর সভাপতিত্ত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি ২৯৮নং সংসদীয় আসনের বিএনপির মনোনীত প্রার্থী সাবেক সংসদ ও খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ওয়াদূদ ভুইয়া।
এসময় তিনি শুরুতে দেশ নেত্রী দেশ মাতা বিএনপির চেয়ার পার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়ার প্রার্থনা করেন। খাগড়াছড়ি জেলার সর্বস্থরের জনগণ ও নেতাকর্মীদের যারযার ধর্মীয় আচার রীতি অনুযায়ী বিএনপির চেয়ার পার্সন বেগম খালেদা জিয়ার শারীরিক সুস্থতার জন্য দোয়া প্রার্থনা করার আহ্বান জানান।
সাংগঠনিক সভায় তিনি বলেন, দীর্ঘ সতেরো টি বছর বিগত ফ্যাসিস্ট সরকারের হাতে বিএনপির নেতাকর্মীরা বিভিন্ন ভাবে নির্যাতনের স্বীকার হয়েছিলেন মন্তব্য করেন। কিন্তু জুলাই গণঅভ্যুত্থানে ছাত্র জনতার হাতে সরকারের পতন হয়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। এর পরেও তারা আরালে থেকে আসন্ন নির্বাচনকে বানচাল করতে পায়তারা করে যাচ্ছে। অপরদিকে জামা’য়াত ইসলামী ও বিভিন্ন ভোট কর্তনের অপপ্রচার চালাচ্ছে বলে মন্তব্য করেন।
এসময় তিনি আরও বলেন, বিএনপি দলটি জিয়াউর রহমানের সৃষ্টি। তিনি সবসময় দেশের মানুষের কথা ভাবতেন। আমরাও জিয়াউর রহমানের আদর্শে দেশ গড়তে কাজ করতে চাই। পাহাড়ের মানুষের জন্য কাজ করতে চাই। সেজন্য বিএনপির সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দদের আসন্ন সাংসদ নির্বাচনের এক হয়ে কাজ করার আহ্বান জানান। ডোর ট্যু ডোর এ গিয়ে নির্বাচনী প্রচারণা চালানোর জন্য বলেন।
সভায় খাগড়াছড়ি জেলা বিএনপির প্রধান উপদেষ্টা জাকিয়া জিনাত বিথী, খাগড়াছড়ি জেলা বিএনপির সিনিয়র সহ- সভাপতি প্রবীণ চন্দ্র চাকমা, সহ সভাপতি ও সাবেক মেয়র মাটিরাঙ্গা পৌরসভা আবু ইউসুফ চৌধুরী, সহ সভাপতি ক্ষেত্র মোহন রোয়াজা, যুগ্ম সম্পাদন এডভোকেট আব্দুল মালেক মিন্টু, মোশাররফ হোসেন, অনিমেষ চাকমা রিংকু সহ সাংগঠনিক সিনিয়র নেতারা বক্তব্য রাখেন।
সাংগঠনিক সভায় খাগড়াছড়ি জেলা ও উপজেলার বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন।
















































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































